ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল কার, আহত ২

কাজীর দেউড়ি এলাকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:১২ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি এলাকার হল ২৪ কনভেনশন সেন্টারের সামনে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেছে দ্রুতগামী একটি প্রাইভেটকার। এতে গাড়ির মধ্যে থাকা দুজন আহত হয়েছেন। গতকাল রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার নামে একজন প্রত্যক্ষদর্শী আজাদীকে জানান, তিনি এক বন্ধুসহ সিআরবি থেকে হল ২৪–এর সামনে দিয়ে রেডিসন ব্লুর দিকে যাচ্ছিলেন। তখন দ্রুতগামী প্রাইভেটকারটি সজোরে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। সাথে সাথে কারটি উল্টে যায়। উপস্থিত লোকজন গাড়ির ভেতর থেকে দুজনকে বের করে। তারা আহত হয়েছেন। সম্ভবত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালী থানার এসআই কামরুজ্জামান আজাদীকে বলেন, ঘটনার পর পুলিশ হল ২৪–এর সামনে গেছে। কাজ চলছে। পরে তথ্য দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঘটনা তদন্তে সিডিএর পাঁচ সদস্যের তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধআয়করে ধনীদের ছাড়, সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকছে