কাল বাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার ত্রি–বার্ষিক সম্মেলন আগামীকাল শনিবার সকাল ১০ টায় স্মরণিকা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিসের কেন্দ্রীয় সহ–সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি। প্রধান বক্তা থাকবেন বাকশিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন। সভাপতিত্ব করবেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমান সম্মেলনে চট্টগ্রামের সকল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ অংশগ্রহণ করে সম্মেলন সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলার ক্লাবস অফিসার্স স্কুলিং আজ
পরবর্তী নিবন্ধনবীনদের বরণ করে নিল সিআইইউ