অনূর্ধ্ব-১৮ জাতীয় বাস্কেটবলে চট্টগ্রামের হার

ফাইনালে রাজশাহী-বিকেএসপি

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় অনূর্ধ্ব–১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার ৫টি খেলার নিষ্পত্তি হয়েছে। সেমিফাইনাল খেলায় খুলনা জেলা দলকে ২৩–২০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে রাজশাহী জেলা দল এবং চট্টগ্রাম জেলা দলকে ৩১–২৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বিকেএসপি ফাইনালে উন্নীত হয়েছে। এর আগে বিএেসপি ৫৬–৫৪ পয়েন্টের ব্যবধানে ঢাকা জেলা দলকে, খুলনা জেলা দল ৪২–৩৩ পয়েন্টের ব্যবধানে যশোর জেলা দলকে, চট্টগ্রাম জেলা দল ৬৫–৩১ পয়েন্টের ব্যবধানে চাঁদপুর জেলা দলকে হারায়।

পূর্ববর্তী নিবন্ধইলিয়াস কাঞ্চন সবচেয়ে বড় প্ল্যানবাজ : জায়েদ খান
পরবর্তী নিবন্ধসিটি কর্পো. একাদশ গ্রীনের বড় জয়