জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতার সম্মাননা পেল বিএসআরএম

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

২০২২–২০২৩ অর্থ বছরের সর্বোচ্চ করদাতা হিসাবে বিএসআরএম গ্রুপের দুটি প্রতিষ্ঠান–বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেডকে প্রকৌশল ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। গত ২৪ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল বাহার, বিএসআরএম গ্রুপের প্রতিনিধির হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানব কল্যাণ সাধন করা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী তরিকা মানবপ্রেম ও সাম্যের বার্তা প্রচার করে