রুহুল আমীন

| বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা বিএনপির সাবেক সহ–সভাপতি রুহুল আমীন (৭০) গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ যোহর ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

রুহুল আমীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস–চেয়ারমান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলার বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, সদস্য সচিব আনোয়ার হোসেন ও উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে অধ্যাপক চিত্তপ্রসাদ তালুকদার
পরবর্তী নিবন্ধটিসিবির পণ্য কিনতে যাওয়ার সময় গাড়ির ধাক্কা, কৃষক নিহত