কক্সবাজার-৪ আসনে মনোনয়ন চাইলেন আপা-দুলাভাই-শালা!

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় অফিসে মনোনয়নপত্র দিয়েছেন আপা, দুলাভাই ও শালা। গতকাল আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দানকারীদের মধ্যে বর্তমান এমপি শাহীন বদি এবং তার স্বামী সাবেক এমপি আবদুর রহমান বদি ও ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর চৌধুরীও রয়েছেন। বিষয়টি নিয়ে উখিয়াটেকনাফসহ কঙবাজারজুড়ে চলছে নানা আলোচনাসমালোচনা।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রকল্প, ত্রাণ বিতরণ, অর্থ ছাড় ও ফলক উন্মোচনে মানা
পরবর্তী নিবন্ধ৩০০ আসনে নৌকার মাঝি হতে চান ৩৩৬২ জন