একাদশে ভর্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ল এক সপ্তাহ

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চলতি ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত ২৯ অক্টোবর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়, যা ১২ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলার নির্দেশনা ছিল। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। চলতি বছরের ৮ অক্টোবর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে শিক্ষার্থীদের।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ১২ টি নরমাল ডেলিভারি
পরবর্তী নিবন্ধক্যান্সারের কাছে হেরে গেল ফুটবলার আশিক