মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ’র সভা

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের নব কমিটির পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে সুলতান টাওয়ারের নিচে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. নুরুল আমিন।

অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য মো. হাসান। সভায় ২০২৩–২০২৫ সালে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির ঘোষণা করা হয়। এতে আয়াজ বাহাদুরকে সভাপতি, মো. আবু সরোয়ার বাবুলকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ দিদারুল ইসলামকে মনোনীত করে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজউল্লাহ সমাজ উন্নয়ন পরিষদের সহ–সভাপতি মো. নাসির, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ পরিষদের সিনিয়র সদস্য হাজী নুর মোহাম্মদ, মো. সেকান্দর মিয়া, দানু মিয়া, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম বুলু, হাজী মো. সেলিম, মো. আলী, আবু নঈম মুরাদ ও ইঞ্জিনিয়ার মজল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজানে আলম
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ঋণের চাপে নারীর আত্মহত্যা