মিথ্যা অভিযোগে মামলা করায় ৩০ লাখ টাকা জরিমানা

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

চেক প্রত্যাখ্যানের মিথ্যা মামলা করায় এর বাদীকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে হাই কোর্ট। তার করা দুটি মামলা থেকে আসামিকে খালাসও দেওয়া হয়েছে। দুই মামলার আপিল ও রিভিশন শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেয়। বাদী জাহাঙ্গীর আলম ইউনুছের পক্ষে শুনানি করেন এ কে এম ফকরুল ইসলাম। আসামি এ কে এম গোলাম ফারুকের পক্ষে ছিলেন মো. লুৎফর রহমান, তার সঙ্গে ছিলেন শামীমা সুলতানা ও শারমীন আক্তার। খবর বিডিনিউজের।

মামলার বরাতে অ্যাডভোকেট শামীমা জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট গোলাম ফারুকের কর্মচারী ইউনুছ দুটি চেক চুরি করে ২০১১ সালে চাকরি থেকে অব্যাহতি নেন। পরে গোলাম ফারুকের বিরুদ্ধে ২০১১ সালের ১৬ নভেম্বর ১ লাখ ৮ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের (ডিজ–অনার) প্রথম মামলাটি করেন। শামীমা জানান, ওই মামলা চলমান অবস্থায় ২০১৩ সালে ২০ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের আরেকটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধজানে আলম