চট্টগ্রাম থেকে এসপি পদমর্যাদার দুই কর্মকর্তা বদলি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে বদলি হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তা। তারা হলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম) উজ্জ্বল কুমার রায় ও কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলম।

গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের দুই কর্মকর্তাসহ ১১ জনকে বদলি করা হয়। এদের মধ্যে উজ্জ্বল কুমার রায়কে নওগাঁ ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং সারোয়ার আলমকে খুলনা শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে মুদির দোকানে আগুন
পরবর্তী নিবন্ধচকবাজার বাচ্চু স্মৃতি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি