কমার্স কলেজ ৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ১৯৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী গত ২১ জুলাই নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল মতিন ও ইকরামুল হক খানের সার্বিক তত্ত্বাবধানে এবং শাহ আমিমুল হকের সঞ্চালনায় সভায় ড. মোহাম্মদ সেলিম উদ্দিন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মনোনীত হওয়ায় এবং মো. আব্দুর রহমান খান অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় দুজনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ–সভাপতি মনজুর কাদের, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ সুশান কুমার বড়ুয়া, ইকরামুল হক খান, আনোয়ার আহম্মদ, আগা আজহারুল, গিয়াসউদ্দিন, মাহবুব রশিদ, অরিন্দম, নাজিম, সাইফুদ্দিন, রূপান্তর, অভিজিৎ, মতিন শহীদ, প্রফেসর ফেরদৌস, শুভানন বড়ুয়া প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধনারীর অংশীদারিত্ব প্রতিষ্ঠায় নৌকাই একমাত্র ভরসা