কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র–কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল রোববার দুপুর ১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে গত ৫ জুলাই নির্বাচন কমিশন এ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।











