চট্টগ্রাম মহানগর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ডের শ্যামলী আবাসিকে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম–১০ আসনের উপ নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুরের প্রতিবাদে উক্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এহছানুল আজিম লিটন। সংগঠনের সহ–সভাপতি মর্জিনা আক্তার লুসির সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূর আক্তার প্রমার সঞ্চালনায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা নূরুল আবছার, অধ্যাপক এম এ বাশার, অধ্যাপক ইউছুপ ভূঁইয়া, প্রিন্সিপাল মনোয়ারা বেগম, আদুল্লাহ আল জোবায়ের হিমু, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, রাসেল, রিমেল প্রমুখ।
মহানগর মৎস্যজীবী লীগ : চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের জামায়াতের ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গতকাল অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশে নেতৃত্ব দেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি আমিনুল হক (বাবুল সরকার)।
এতে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী লীগের সহ–সভাপতি কাউসারুজামান, এ কে এম ফজলুল হক, টুটুল ভট্টাচার্য্য, হাফেজ ইসমাইল, সেলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হায়দার খান, সাংগঠনিক সম্পাদক আনছার হোসাইন, প্রবীর দাশ, শামসুল আলম, রাসেল বড়ুয়া, মো. আজিজুল হক, মো. ইব্রাহিম, সেলিম উদ্দিন সেকু, সাইফুদ্দিন রাসেল, জয়নাল আবেদীন, সৈয়দ নুর, আব্দুর শুক্কুর, মহিউদ্দিন তারেক মো. জসিম, মোঃ হাবিব, মোঃ ইলিয়াছ, মো. সুমন, মো. মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












