তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির আওতাধীন ব্যবসায়ীদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাবেশ গতকাল মঙ্গলবার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ছিনতাইকারী সদস্যদের গ্রেপ্তারে কোতোয়ালী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা, ছিনতাইকারী বাকী সদস্য ও তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশ থেকে বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সমিতির সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, উপদেষ্টা ও ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সাবেক সভাপতি মো. আবু তালেব, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম। সমাবেশে বক্তারা বলেন, বৃহত্তর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিরাপদ নয়। বিভিন্ন সময় সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের দ্বারা ব্যবসায়ীরা হামলা ও ক্ষতির শিকার হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ছিনতাইয়ের ঘটনা। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ বজায় রাখতে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সবমহলের কাছে উদাত্ত আহ্বান জানানো হয়। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ–সভাপতি মো. ফারুক আজম, সহ সভাপতি মো. সেলিম, বজলুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আবদুল আলীম, সহ–সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আইন সম্পাদক অ্যাড. আব্দুল জলিল, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক ছাদেক হোসেন, ধর্মীয় সম্পাদক মাঈনুদ্দীন, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন, আরিফ চৌধুরী, তামাকুমণিাড লেইন বণিক সমিতির উপদেষ্টা পরিষদের পক্ষে মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, জসিম উদ্দিন কবির, হারুন অর রশিদ, কামাল উদ্দিন, মোজাম্মেল হক, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির জানে আলম, শিবলী সাদিক, কাজী মাহবুবুর আলম, কাজী মোমেন, জাফর, পনির মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














