মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত সারাদেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তিন দিনের ধর্মঘটের আজ মঙ্গলবার শেষ দিন। আজ মঙ্গলবার বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যথাসময়ে সমাবেশ অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ ও সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, শিক্ষক সংগ্রাম কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ও আহ্বায়ক শিমুল কান্তি মহাজন অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক সমিতি গত ১১–১৩ জুন থেকে সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তিনদিনের ধর্মঘটের ডাক দেয়। প্রেস বিজ্ঞপ্তি।










