বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ কমছে

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

গতকাল জাতীয় সংসদে ঘোষিত ২০২৩–২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম ও বর্তমান অর্থমন্ত্রীর পঞ্চম বাজেট। ক্রীড়া খাতে গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। যা এবারের বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা বেশি ছিল। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট কমেছে। গতকাল বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী ২০২২–২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন। গত ২০২২–২৩ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল ১৬২৮ কোটি টাকা। আর প্রথমে বাজেট ধরা হয়েছিল ১,২৭৫ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধবাফুফে নিবন্ধিত ফুটবল একাডেমি সমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধআবুরখীলে সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা আজ