সিএসইতে লেনদেন ১১.০৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সোমবার লেনদেন হয়েছে ১১.০৩ কোটি টাকা। ২,৭৪২ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.২০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৪৪১.১৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৫.৬৪ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৮.৫৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল যা হলো ১৭,১৮.৭৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,০৫৮.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৬৪৬.৫৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, কমেছে ২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলী খেলাকে বিদায় বললেন রেফারি মালেক
পরবর্তী নিবন্ধইইউ-যুক্তরাজ্যের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইরানের নিষেধাজ্ঞা