হাফেজ মুহাম্মদ ইয়াকুব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শায়ের হাফেজ মৌলানা মুহাম্মদ ইয়াকুব আল কাদেরী নঈমী (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। গত বুধবার ভোরে সেহেরি খেয়ে রোজার প্রস্তুতিকালে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। একইদিন বিকেল ৩টায় উপজেলার পশ্চিম সরফভাটা দোতলা মসজিদ সংলগ্ন হজরত কাজী আবদুল হামিদ শাহ (রহ.) ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জন্মগত অন্ধ হলেও তিনি কোরানের হাফেজ ছিলেন। তাঁর সুমধূর কন্ঠে ইসলামী গজল শুনে মুগ্ধ হতেন সকলে। তার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যুব ঐক্য পরিষদের ২০ বছর পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান