আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার বিশেষ জরুরি সভা

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের এক বিশেষ জরুরি সভা গত সোমবার দৈনিক আজাদীর সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহ–সভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ এর চেয়ারম্যান শামসুল আলম শামীম, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী।

আরও উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ ওসমান গনি, সদস্য মো. জয়নুল আবেদীন, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম প্রমুখ।

সভায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, কবরস্থানের মাটি ভরাট করে লাশ দাফনে উপযোগী করা, এ্যাম্বুলেন্স গাড়ির রক্ষণাবেক্ষণ ও সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হাকিম বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এম মনজুর আলমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপ্রশংসায় ভাসছে ফজলুর রহমান বাবুর ‘রঙিলা পাগল’