শিল্পপতি সামশুল আলমের ইন্তেকাল

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের প্রাক্তন সদস্য, ডেলমাস এ্যাপারেলস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি সামশুল আলম ২৩ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে ওয়ারিশ সওদাগর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চিটাগাং চেম্বারের পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ–সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ–সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। চেম্বার প্রেসিডিয়াম মরহুমের

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এমপি লতিফের শোক : শিল্পপতি সামশুল আলমের মৃত্যুতে এম এ লতিফ এমপি গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চক্ষু শিবিরের নামে প্রতারণা
পরবর্তী নিবন্ধমহাসড়কে বিলবোর্ড চুরি, চক্রের তিন সদস্য গ্রেপ্তার