হাটহাজারী ও আনোয়ারায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আজাদী ডেস্ক  | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গত শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম ২ এর জেলা কমিটির উপপরিচালক মো. সালাহউদ্দিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক । সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ডা. সুজন কানুনগো প্রমুখ। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন নোমান খান, কস্তুরি সেন, নিজাম উদ্দিন, শারমিন ইকবাল রিজভী প্রমুখ।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুলল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী , আনোয়ারা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেক শওকী।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক বদরুল ইসলাম মাসুদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুরের ইন্তেকাল