বেসরকারি সংস্থা সু-স্বাস্থ্যের উদ্যোগে হতদরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা প্রদান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গতকাল বুধবার কার্যকরী কমিটির এক সভা চেয়ারম্যান জেব-উন-নেসা চৌধুরীর সভাপতিত্বে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি বলেন, প্রায় এক যুগ ধরে চসিক এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা কার্যক্রমে নিয়োজিত রয়েছে সংস্থার নেতৃবৃন্দ। সরকারের পাশাপাশি তারা সকল জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি ডা. সেলিম আকতার চৌধুরী, ভাইস চেয়ারম্যান বোরহানুল হাসান চৌধুরী ও ডা. মোহাম্মদ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ভাগ্যধন বড়ুয়া, মো. আরিফুর রহমান, আনসার আহমেদ, জিতুপ্রিয় বড়ুয়া, মো. আবু ছালেহ্, মো. আয়াজ, আশীষ বর্দ্ধন ও মো. আল আমিন।
সভায় সিটি কর্পোরেশন এলাকায় ৮ নং শুলকবহর ওয়ার্ড, ১৩ নং পাহাড়তলী, ১৪ নং লালখানবাজার ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











