বিভিন্ন উপজেলায় গতকাল বুধবার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিদেশ থেকে আর দুধ আমদানি করতে হবে না। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগের ফলে দেশে দুগ্ধ উৎপাদন বাড়ছে। দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। খামারিদের উপযুক্ত প্রশিক্ষণ দিলে বৈরী পরিবেশ মোকাবেলায় দক্ষ হয়ে উঠবে তারা। মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল দিনব্যাপী মীরসরাই উপজেলা স্টেডিয়াম মাঠে এই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান সভাপতিত্বে মেলার উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়্যারম্যান জসিম উদ্দিন, জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর ভূঞা, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম, এনায়েত হোসেন নয়ন ও জাহাঙ্গীর হোসেন, রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, আবু সুফিয়ান বিপ্লব, শামসুল আলম দিদার, তানভির হোসেন তপু, জাফর ইকবাল, প্রফেসর নুরুল আবছার সেলিম প্রমুখ।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতে ব্যাপক পরিবর্তন এনেছে। আমাদের দেশ এখন দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে খামার করতে উৎসাহিত করতে এই আয়োজন বলে তিনি উল্লেখ করেন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের সহকারী সার্জন ডা. মোছা. রেবেকা সুলতানা স্বপ্না খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাভিল ফারাবী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় গতকাল উপজেলা পরিষদের পুরাতন কোর্ট বিল্ডিং চত্বরে ‘দুধ, ডিম, মাংস খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উদ্বোধন শেষে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন খামারি আরাফাত হোসেন, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম। বক্তব্য রাখেন ডা. সেতারা আকতার, খোরশেদ আলম, রতন কান্তি মহাজন, গৌতম ঘোষ, দোলন দাশ, ইমতিয়াজ, এস.এম.মঈন উদ্দীন ও আবদুল মালেক। প্রদর্শনীতে ৩৯টি স্টলে খামারিরা উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ গো খাদ্যের নানান উপকরণ নিয়ে হাজির হন।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খামারিদের পশুপাখি প্রদর্শনী ও সফল খামারিদের পুরষ্কার প্রদান করেছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ অফিসারে কার্যালয়ের সামনের মাঠে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। বিভাগের উপ-সহকারী কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা নাজিম উদ্দিন, জালাল উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন, জাহেদুল আলম, আজিজ মুরাদ প্রমুখ।
সন্দ্বীপ : সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে বুধবার এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রদর্শনীতে বিভিন্ন স্টলে পাখি, গরু, ছাগল, ভেড়া ও ঘোড়াসহ বিভিন্নদের পশুপাখি নিয়ে আসেন সন্দ্বীপের খামারিরা। প্রদর্শনী শেষে খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। হাঁস-মুরগি পাখি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মাহমুদ পোল্ট্রি ফার্ম, আবদুল হান্নান ও মো. শাহাদাত। ছাগল-ভেড়া ক্যাটাগরিতে আর এস এগ্রো, দ্বীপ ফার্ম ও আইয়ুব ফার্ম।
গরু স্টল ক্যাটাগরিতে আজম খান তুহিন, রাজু ডেইরি ফার্ম ও ইসলামের খামার। ঘোড়া-মহিষ ক্যাটাগরিতে কাজী জামাল, আইয়ুব ও সুমন। পুরষ্কার প্রাপ্তদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি এ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় গতকাল প্রাণিসম্পদ কার্যালয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, অ্যাডভোকেট আয়েশা আক্তার, ভেটেরিনারি সার্জন হারুন অর রশিদ, মো. মহি উদ্দিন, আকতার হোসেন খান, পৌরসভার নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, ডা. কল্পনা চাকমা, মীর মো. আজমগীর ও খামারি মো. ইয়াকুব।
বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মুরাদ মুন্সীর হাট সংলগ্ন মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে ও ডা. মোহাম্মদ মহিউদ্দীন আকরামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন এস এম ফরিদ উদ্দীন, মো. নুরুল হুদা, বিদ্যুৎ চৌধুরী, সাইদুল আলম, মো. মোবারক হোসেন, আশীষ কুমার ঘোষ প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে বুধবার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া। প্র্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি সমপ্রারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান প্রমুখ।













