রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ ভালোবাসায় জয় যার যতোটা উদারতা যার যতোটা ভাব তার ততোটা অগ্রগতি তার ততোটা লাভ। দুর্ব্যবহার শত্রু বাড়ায় বাড়ায় কেবল ক্রোধ হিংসা দিয়ে অগ্রগতি যায় না করা রোধ। রুখতে হবে সকল বাধা হিংসা-বিভেদ-ভয় ভালোবাসায় মোকাবেলা ভালোবাসায় জয়।