মহানবী (সা:) বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ

বিভিন্নস্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী গারাংগিয়া জিকির কমিটি : বাঁশখালী দরবারে আলীয়া গারাংগিয়া জিকির মাহফিল কমিটির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) ও ইছালে সওয়াব মাহফিল রামদাশহাট সংলগ্ন স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন গারাংগিয়া বড় হুজুর (রাহ.) এর শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদী, গেস্ট অব অনার ছিলেন দরবারে গারাংগিয়ার শাহজাদা মাওলানা আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন ছিদ্দিকী। হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় তিন অধিবেশনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহছুফি মাওলানা আহমদ নজির, শাহছুফি হাফেজ মওলানা ক্বারী আব্দুস ছবুর, শাহছুফি হাফেজ ছাবের আহমদ। মাহফিলে ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম, হযরত মাওলানা ইউসুফ বিন নূরী, মাওলানা নূর মোহাম্মদ ছিদ্দিকী, শাহছুফি হাফেজ মওলানা মুহাম্মদ আবদুল মজিদ, মাওলানা মীর আহমদ আনচারী, মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা শাহাবুদ্দিন। অতিথি ছিলেন এডভোকেট আ ন ম শাহাদাত আলম, মাওলানা মুহাম্মদ নুরুল আজিম, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দীন, এডভোকেট আহমদুর রহমান চৌধুরী, হাফেজ জাহেদুল ইসলাম, মাওলানা জসীমউদ্দিন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ জুনাইদুল হক প্রমুখ।
মাইজভাণ্ডারী আশেকান সোসাইটি চট্টগ্রাম মহানগর : মাইজভাণ্ডারী আশেকান সোসাইটি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকরে গাউসুল আযম (ক.) মাহফিল এবং মাইজভাণ্ডার শরীফ আমিন মঞ্জিলে অনুষ্ঠিতব্য ১০ ডিসেম্বর মাইজভাণ্ডারী (ক.)’র ওরশের প্রস্তুতি সভা পশ্চিম মাদারবাড়ি নজু ভান্ডার দরবার শরীফে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। আবু বকর বাপ্পি চৌধুরীর সভাপতিত্বে মোহাম্মদ আঞ্জু ও রফিক নজুভান্ডারীর পরিচালনায় এবং ইরফান নজু ভান্ডারীর সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন নজু ভান্ডার দরবারের আওলাদগণ, সুমন মাহমুদ চৌধুরী, খলিফা নাসির ফকির মাইজভাণ্ডারী, মোহাম্মদ আব্দুল্লাহ মুরাদ, মোহাম্মদ রফিক রশিদী, শরীফুল আলম রবিন, এডভোকেট রুবেল, ইয়াকুব, আরাফাত, সুমন, আলভী প্রমুখ। প্রধান আলোচক ছিলেন মাওলানা মুজিবুর রহমান।
বায়েজিদ বকসু নগর যুব পরিষদ : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বকসু নগর যুব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল উপলক্ষ্যে আয়োজিত আজিমুশশান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা ক্বারী ইমরানুল হক শামীম বলেন, মুহাম্মদ (স:) বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপ। গতকাল বকসু নগর যুব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ নেজাম উদ্দীন। বকসু নগর জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আরফাতুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন তৈয়্যইবা মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু নছর হাসান আল কাদেরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন।
আহলে সুন্নাত যুব পরিষদ আনোয়ারা উপজেলা : আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, বর্বরতা ও হানাহানির বিপরীতে শান্তি, ইনসাফ, সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবতার মুক্তির মিশন নিয়ে পৃথিবীতে মহানবীর (দ.) আবির্ভাব ঘটেছে। আনোয়ারা কাফকো সেন্টার দেয়াং রেস্টুরেন্টে আহলে সুন্নাত যুব পরিষদ আনোয়ারা উপজেলার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও সংগঠনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাহ্‌জাদায়ে ইমাম হাশেমী মাওলানা কাযী আবুল ফোরকান হাশেমী। উদ্বোধক ছিলেন এইচ.এম আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন। আরিফ মঈনুদ্দিন এবং মুহাম্মদ জাকিরের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম। বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদ আইয়ুব তাহেরী। কাউন্সিলর ছিলেন মুহাম্মদ রবিউল হাসান দায়েমী। উপস্থিত ছিলেন শাহ্‌জাদা মাস্টার মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা গোলাম হোসেন আলকাদেরী, মোহাম্মদ জাকারিয়া, যুবনেতা মুহাম্মদ আবু হানিফ রিপন, মাওলানা নুর হোসেন জালালী, মাওলানা ইলিয়াস আজম নূরী, মাওলানা ইলিয়াস আজম জালালী, মাওলানা মনিরুজ্জামান রেজভী, এ.এইচ.এম নিজাম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন, হাজী মোহাম্মদ নাছির উদ্দিন আমজাদী, ডাক্তার মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুর খাঁন, মোঃ আনছার উদ্দিন, মোঃ জাকির হোসেন সওদাগর, মোঃ ওসমান গনি, মোঃ ওসমান সওদাগর, মোঃ আবু হানিফ, হাফেজ মাওলানা সাফওয়ান নুরী, মোঃ রবিউল হাসান, জানে আলম বাদশাহ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ হাসান সাগর, মোহাম্মদ টিপু, সৈয়দ মোহাম্মদ আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ শওকত, হাফেজ মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শহীদ, মোঃ আরিফ প্রমুখ।
বৃহত্তর কুমিল্লা একতা সংঘ : পবিত্র ঈ-এ-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে চট্টগ্রামস্থ বৃহত্তর কুমিল্লা একতা সংঘের উদ্যোগে আজিমুশ্‌শান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার নগরীর পশ্চিম মাদারবাড়ি যুগীচাঁদ মসজিদ লেইন বরই গাছতল মোড়ে সংগঠনের সভাপতি নুরুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান
বায়েজিদ আশেকানে আউলিয়া দরবার : বায়েজিদ থানাধীন আশেকানে আউলিয়া দরবার শরীফে মাসিক ছেটভি শরিফ, ওরসে কুল ও গাউসুল আজম সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) এবং পীরে তরিকত আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ.) স্মরণে আজিমুশ্বান মাহফিল ১১ নভেম্বর দরবার শরিফের গাউসুল আজম দস্তগীর ভবনে অনুষ্ঠিত হয়। আশেকানে আউলিয়া দরবার শরীফের সাজ্জাদানশিন ও আশেকানে আউলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ পীরজাদা আল্লামা হাফেজ রিদুয়ানুল হক হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আহমদুর রহমান হক্কানি, মাওলানা শেখ আরিফুর রহমান, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা নূরুল আবছার, মাওলানা আবদুল আউয়াল ফোরকানি, মাওলানা শহিদুল্লাহ চিশতি, মাওলানা মুমিনুর রহমান। মাওলানা আহমদুর রহমান হক্কানীর পরিবেশনায় সালাত সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরজাদা অধ্যক্ষ হাফেজ আল্লামা মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী। বহু ভক্ত জনতা মাহফিলে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমায়ের চিৎকারে ঘুম ভেঙে শিশুটি দেখল বাবার হাতে ছুরি
পরবর্তী নিবন্ধঅবৈধ ব্যাটারি রিকশা বন্ধের দাবি