চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবের কম্বল বিতরণ

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাব, ফেনীর উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের সৌজন্যে দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনজুর আলম শাহীন। উপস্থিত ছিলেন ২১ তম ব্যাচের প্রতিনিধি প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন ও চাকসুর সহ-ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, ক্লাবের সভাপতি একেএম মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন খান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল পাল, ফেনীর এডিসি (রাজস্ব) সুজন চৌধুরী, পল্লী বিদ্যুৎ-এর জিএম আকতার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দীন পাটোয়ারী, রাজাপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক, মো. হারুনুর রশিদ, আমান উল্লাহ মজুমদার, মোস্তফা খোকন, শওকত হোসেন, নাজমুল হক তুহিন, আজয় পাল মিন্টু, মোস্তাফিজুর রহমান দুলাল, মো. নুরুল আজিম, সুব্রত নাথ ও সামছুদ্দৌলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধছগির আহমেদ