সিদ্দিক আহমদ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন বিএনপির সাবেক সহ–সভাপতি সিদ্দিক আহমদ (৬৪) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বিকালে সরলের মিনজীরিতলায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বিএনপি নেতা সিদ্দিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলা স্থায়ী কমিটির সভা
পরবর্তী নিবন্ধমোস্তাফা কামাল চৌধুরী শানু