৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সরকার গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। খবর বাসসের।

নতুন নিয়োগ পাওয়া ডিএজিরা হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরে শিবচতুর্দশী ব্রত উৎসব
পরবর্তী নিবন্ধনুর জাহান বেগম