চোখে ছানি পড়ার কারণে দীর্ঘদিন চোখে দেখতে পারছিলেন না তারা। টাকার অভাবে ছানি অপারেশন করাবেন এমন অবস্থাও ছিলো না তাদের। অবশেষে মানবিক দিক বিবেচনায় তাদের পাশে দাঁড়ায় মমতা। চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৩১ জন প্রবীণকে বিনামূল্যে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। পিকেএসএফের সহায়তায় মমতা’র পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করেছে মমতা। সম্প্রতি নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে এসব প্রবীণ ব্যক্তিদের চোখের ছানি অপারেশনের পর তাদের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে হাসপাতালে পরিদর্শনে যান মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়াসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ বলেন, সমাজের প্রতিটি মানুষের কল্যাণের কথা বিবেচনা করে মমতা। বিশেষত প্রবীণ জনগোষ্ঠীর গুরুত্ব সমাজে অপরিসীম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অংশগ্রহণমূলক প্রতিটি কাজে প্রবীণদের প্রাধান্য দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।









