২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জে এক হাজার ২৪০ জন গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জে এক হাজার ২৪০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয় ৭৫৬ জনকে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১৪২ জন, সাজা পরোয়ানামূলে ৩০ জন এবং মাদক মামলায় ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন মাদক বহনকারী ও ৭৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। যুব উন্নয়নের প্রশ্নফাঁস / গ্রেপ্তার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী, চুক্তি ৮–১০ লাখ টাকা মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩৭টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ৩ হাজার ১৩ পিস ইয়াবা, ৫৭ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৫২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৬৭ বোতল বিদেশি মদ ও তিন ক্যান বিয়ার উদ্ধার করা হয়। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ৫১৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, কঙবাজারে ছয়, ব্রাহ্মণবাড়িয়ায় ২২, চাঁদপুরে তিন, নোয়াখালীতে ৪৪, লক্ষ্মীপুরে ৬১, রাঙামাটিতে ১৬ এবং খাগড়াছড়িতে ১৩ জনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা ও নেটওয়ার্ক সংকট
পরবর্তী নিবন্ধ৫ বছর ধরে অচল, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি