১ম ও ২য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

সিজেকেএস–সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগ অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে। এ উপলক্ষে লিগে অংশগ্রহণকারী দলসমূহকে ২০ জন খেলোয়াড়ের নামের তালিকা ২০ অক্টোবরের পরিবর্তে আগামী ২৫ অক্টোবর রাত ৮টার মধ্যে চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ ফুটবল কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে সিজেকেএস সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগের দলবদল কার্যক্রম আগামী ২৩ অক্টোবর হতে ২৫ অক্টোবর বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত সিডিএফএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

২য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী ১০টি দলসমূহকে দলবদল কার্যক্রমে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরাইল-ফিলিস্তিন সংঘাত : ভূলুণ্ঠিত বিশ্ব মানবতা
পরবর্তী নিবন্ধশ্রীলংকার কাছে সিরিজ হারলো বাংলাদেশ ইমার্জিং দল