হোটেল-রেস্তোরাঁয় খাবারে দাম নির্ধারণ করা হোক

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মানুষ সামাজিক জীব, প্রতিনিয়ত বিভিন্ন কাজে বাইরে যেতে হয়, দূরদূরান্তে সফর করতে হয়। নির্দিষ্ট সময়ে বাসা–বাড়িতে ফেরা সম্ভব হয় না। সকাল, দুপুর, রাতে খাবার খাওয়ার জন্য হোটেল–রেস্তোরাঁতে আমাদের সকলকে বেশ কম যেতে হয়। সকলের আর্থিক অবস্থা এক নয়। অনেক হোটেল–রেস্তোরাঁয় বসলে খাবারের দাম যাচাই করার কোন সুযোগ থাকে না, তাছাড়া খাওয়ার আগে দাম যাচাই করা খুবই লজ্জাকর মনে হয়। খাবারের পর বিল দিতে গেলে হিমশিম খেতে হয়।

এতে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই ভোক্তা অধিকারের দপ্তর থেকে একটি দাম নির্ধারণ করে দিলে সাধারণ জনগণ হয়রানি ও ব্যবসায়ীদের খপ্পর হতে রক্ষা পাবেন।

মোহাম্মদ মহিউদ্দিন নূরী

সিনিয়র শিক্ষক,

বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়

দামপাড়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজোনাথন সুইফট : ‘গ্যালিভার্স ট্রাভেলস’ এর জনপ্রিয় লেখক
পরবর্তী নিবন্ধসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ই দুর্গাপূজা