হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আয়াত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার টিলায় এ ঘটনা ঘটে। আয়াত ওই এলাকার মোহাম্মদ আজমের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলের শিক্ষার্থী ছিল।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ জানান, গতকাল দুপুরে আয়াত পাশের পুকুরে গোসল করতে যায়। যথাসময়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধশ্যামল স্টোরের ম্যানেজার ইউটনের সাক্ষ্য ও জেরা রেকর্ড
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তৈলাভাঙা বিলের সড়ক ও বেড়িবাঁধ স্থায়ী সংস্কারের দাবি