হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ডোবায় মিলল মোহাম্মদ সাঈদ ( ৬) নামে এক শিশুর লাশ। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় জনৈক আব্দুল গফুরের বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে মো. আবদুর রহিমের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , গত বুধবার বিকেলের দিকে শিশু সাঈদ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করে। গতকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকাল দশটার দিকে স্থানীয় জনৈক আব্দুল গফুরের বাড়ির পিছনে একটি পরিত্যক্ত ডোবা থেকে সাঈদের লাশ উদ্ধার করে। দুই ভাইয়েরের মধ্যে সে বড় ভাই।












