হাটহাজারীতে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দুটি অস্ত্রসহ মো. নাসির উদ্দিন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পশ্চিম ধলই কদল মহান চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে পুলিশ। হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেফতারের সত্যতা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধসক্ষমদের দখলে আশ্রয়ণের ঘর কোথাও তালা, কোথাও ভাড়া
পরবর্তী নিবন্ধচুয়েটে কর্মবিরতির ঘোষণা শিক্ষক ও কর্মকর্তাদের