আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, জাতীয় জীবনে মাদরাসা শিক্ষা এক ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে। জাতীয় নীতি নির্ধারণসহ সর্বস্তরে মাদরাসা শিক্ষার্থীদের সফল পদচারণা বিস্ময়ের। হযরত টাক শাহ মিয়া (রহ.) ইসলামিক একাডেমির উদ্যোগে গতকাল বুধবার মাদরাসা ক্যাম্পাসে হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে ছবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন, হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক, মো. হাসান ইমাম, হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল আত্তারী, তারেখ বিন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













