হজ ও ওমরায় যাওয়ার আগে প্রশিক্ষণ অত্যাবশ্যক

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভায় বক্তারা

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন। পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, যাহেদুর রহমান যাহেদ, কাজী আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইশতিয়াক উদ্দিন চৌধুরী রিফাত, মুহাম্মদ নাঈম নিমু, কাজী শরীফ, খোরশেদুল আলম, কাজী শফিউল আলম, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, এডভোকেট আবুল কাশেম আদনান, ফরিদ উদ্দিন ছিদ্দিকী, তৌহিদ সিরাজ চৌধুরী, মুহাম্মদ ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী, মাহির জামাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, হজ ও ওমরাহ ধর্মীয় সফর। এই পবিত্র সফরে যাওয়ার আগে ধর্মীয় দিকনির্দেশনা জেনে নেয়া অত্যাবশ্যক। বক্তারা আরো বলেন, হজ ফরজ এবাদতের সফর; ওমরাহ সুন্নত এবাদতের সফর। এই উভয় সফরকে গুরুত্ব দিয়ে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ প্রতি বছর রমজানের পর হজ ফ্লাইট ছাড়ার আগে হজ ও ওমরাহ প্রশিক্ষণের আয়োজন করে আসছে। সেই হারে আগামী ১১ এপ্রিল সকাল ৯টা থেকে হজ ও ওমরাহ প্রশিক্ষণ নগরীর স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হল রুমে অনুষ্ঠিত হবে। নারীপুরুষ হজ ও ওমরাহ যাত্রী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিনা পয়সায় দোয়াদরূদের পুস্তক সংগ্রহ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল ছগীরের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পাহাড়ের মাটিসহ ৩টি ডাম্প ট্রাক আটক