সড়ক ও ফুটপাত দখল চমেক হাসপাতাল এলাকায় ৪৫ দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা ৪৫টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে এ উচ্ছেদ অভিয়ান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযানে এ ধরনের ৪৫টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর হযরত পেতন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধদায়েম নাজির জামেয়া মসজিদে আজ তারাবি নামাজে খতমে কোরআনের আখেরী মুনাজাত