চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে স্বাধীনতার বই উৎসব। এতে থাকছে শিক্ষার্থীদের জন্য স্বাধীনতার কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফরমের জন্য কোনো মূল্য নেই।
শৈলী ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত এই প্রতিযোগিতার বিভাগগুলো হচ্ছে : ক (প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি), খ (৩য় থেকে ৫ম শ্রেণি), গ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ৫০০ টাকা নগদ ও ৫০০ টাকার বই, দ্বিতীয় পুরস্কার ৪০০ টাকা নগদ ও ৪০০ টাকার বই, তৃতীয় পুরস্কার ৩০০ টাকা নগদ ও ৩০০ টাকার বই। উপস্থিত অংশগ্রহণকারী পাবে প্রত্যেকে কমপক্ষে ২০০ টাকার বই। প্রতিযোগিতা ২৭ মার্চ শুক্রবার বিকেল ৪টায়। পুরস্কার দেওয়া হবে ২৮ মার্চ শনিবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির উৎসব মঞ্চে। প্রতিযোগিতা ফরম ফটোকপি করেও জমা দেয়া যাবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ। চট্টগ্রাম একাডেমি থেকে ফরম সংগ্রহ করা যাবে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : ০১৮১৮–০১৬৫৮০। প্রেস বিজ্ঞপ্তি।











