দখিনা প্রোডাকশন, দখিন হাওয়া এবং শিশু–কিশোর সংগঠন শৈশব ও শিক্ষার আয়োজনে স্বপ্নকুঁঁড়ি শিশু–কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা গত ৩ জানুয়ারি নগরীর ফয়’স লেকে গ্যালারিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বপ্নকুঁড়ি শিশু–কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক এবং রাইজ অ্যান্ড শাইন স্কুলের প্রতিষ্ঠাতা ফারহানা সারমিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাইজ অ্যান্ড শাইন স্কুলের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম। নাট্যজন ও আবৃত্তিশিল্পী সায়েম উদ্দীনের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন এম এ তাহসিন, নিলান্তিকা, ত্রিধা পাল মান ও স্বহৃদ্ধি চক্রবর্তী। নৃত্যশিল্পী সৌরভ ভট্টাচার্যের পরিচালায় নৃত্য পরিবেশন করে কালার্স একাডেমির ক্ষুদে নৃত্যশিল্পীরা। পুরস্কার বিতরণী পর্বে পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন জেমিমা খান, ত্রিধা পাল মান, ওয়াজিহা আয়েশা, উমামা রহমান, নিলান্তিকা বড়ুয়া, আদ্রি চৌধুরী, লামিয়া, সমৃদ্ধি চক্রবর্তী, স্বহৃদ্ধি চক্রবর্তী, সামিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











