স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত : পোস্টার বাদ, বিলবোর্ডে সীমা

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের জন্য নতুন আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালার খসড়ায় সংসদ নির্বাচনের মত স্থানীয় নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ রাখা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন এবং সীমিত সংখ্যায় বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যয় নির্বাচনী ব্যয়ের হিসাবে দেখানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে বিধান রাখা হয়েছে। খবর বিডিনিউজের।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদএই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল সোমবার বলেন, ‘স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।” গত জুনে এসব আচরণবিধির খসড়া ইসির ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চাওয়া হয়েছিল। পরে পাওয়া মতামত পর্যালোচনা করে খসড়া চূড়ান্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর বস্তাবন্দী লাশটি জান্নাতুলের
পরবর্তী নিবন্ধসাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের