স্ত্রীর ওড়না তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বিল্ডিংয়ের পাশে পড়ে যাওয়া স্ত্রীর ওড়না তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ মনিয়াপুকুর পাড় এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র। তিনি গাড়ির বডি তৈরির কাজ করতেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী মো. আলী ও মো. হোসেন জানান, জাহেদ দীর্ঘদিন ধরে এ ভবনে বসবাস করে আসছেন। শনিবার মাগরিবের দিকে ভবনের পাশে তার স্ত্রীর ওড়না পড়ে গেলে তা তুলতে গেলে পাশের হাইভোল্টেজ তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মেরিটাইম দিবস আজ
পরবর্তী নিবন্ধস্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য