সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

শাহসূফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ গতকাল মঙ্গলবার মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমান মঞ্জিলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাউসিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডার শাহী মাঠে ভক্তদের সমাগম ঘটে। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন শাহ্‌সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল–হাছানী আল মাইজভাণ্ডারী (ক.)। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারীসহ অন্যান্য আওলাদগণ।

পূর্ববর্তী নিবন্ধভাষার মাসে শহীদ মিনার পেল গার্হস্থ্য অর্থনীতি কলেজ
পরবর্তী নিবন্ধ‘পুনর্বাসন না করে’ হকার উচ্ছেদের প্রতিবাদ মহানগর বিএনপির