মারামারি ও দোকান ভাঙচুর মামলায় টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অপর চারজনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। আদালত ও মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ ২০১৭ সালে দোকান ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে এক নাম্বার আসামি ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
তবে অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।










