রাঙ্গুনিয়ার সামাজিক সংগঠন নূরের আলো একতা সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শনিবার সৈয়দবাড়ি বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ৬০০ জন প্রতিযোগী অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। উদ্বোধক ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংঘের উপদেষ্টা আব্বাস হোসাইন আফতাব। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জুয়েল দাশ, বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, রাঙ্গুনিয়া আদর্শ বহমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, রুবায়েত রাশেদ, শম্ভু কান্তি বিশ্বাস, মো. আনোয়ার হোসেন, মো. মাহবুবুল আলম সিকদার।
সংগঠনের সহসভাপতি মো. ফাহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাশেদুল আলম, নাজমুল আমিন তারেক, ইয়াছিন মোস্তফা বাবু, নাসির উদ্দিন, নাজমুল ইসলাম আবিদ, তানভির ফারহান প্রমুখ। বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।














