সুদত্ত প্রিয় বডুয়া

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার আবুরখীল গ্রামের সুদত্ত প্রিয় বড়ুয়া গতকাল শনিবার দুপুরে নগরীর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ছেলের বৌ, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার দুপুর ২ টায় আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর মত্যুতে আবুরখীল নন্দনকান মৈত্রী সংঘের সভাপতি সত্যজিত বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বদেশ বড়ুয়া এবং পরিচালনা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেনা জ্ঞাপন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলাউদ্দিন
পরবর্তী নিবন্ধজাফরুল আলম চৌধুরী