একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াসম্রাট সুকুমার বড়ুয়া তাঁর সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। সুকুমার বড়ুয়া বাংলাদেশকে আলোকিত করেছেন, ছড়াসাহিত্যে সৃষ্টি করেছেন এক নতুন ধারা। গত ৫ জানুয়ারি তাঁর জন্মভূমি রাউজানের মধ্যম বিনাজুরী গ্রামের মিলনারাম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ছড়াসম্রাট সুকুমার তরুণ সংঘ আয়োজিত স্মৃতিচারণ ও শেষকৃত্যানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এসব কথা বলেন।
উপ–সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন–মধ্যম বিনাজুরি মিলনারাম বিহারের অধ্যক্ষ বিনয়পাল মহাথের, পারিবারিক পরিচিত তুলে ধরেন রাষ্ট্রপাল ভিক্ষু। স্মৃতিচারণ করেন, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়া, শাসনানন্দ মহাথের, সৌগত সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু, শাসনশ্রী মহাথের, বুদ্ধপাল ভিক্ষু, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সাথী উদয়কুসুম বড়ুয়া, লেখক বিপ্লব বড়ুয়া, শিশুসাহিত্যিক নান্টু বড়ুয়া, উত্তম বড়ুয়া, জাপান বড়ুয়া, জয়সেন বড়ুয়া, আশীষ বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, সুকুমার বড়ুয়ার ছোট মেয়ের জামাতা মিল্টন বড়ুয়া প্রমুখ।
কৃতজ্ঞতা প্রকাশ করেন ছড়াকার সুকুমার বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান প্রকৌশলী অরুপরতন বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন– জয়পাল ভিক্ষু ও প্রসেনজিৎ বড়ুয়া। প্রয়াতের শবদেহে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে– চট্টগ্রাম একাডেমি, স্বকাল শিশু সাহিত্য সংসদ, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বেগম রোকেয়া পাঠাগার, রাইজিং ব্রাদার্স, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম, ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চারুলতা, চারুআড্ডা, আলোড়ন পাঠাগার, সীবলী সংসদ চট্টগ্রাম, মৈত্রী হাউজিং সোসাইটি, পূর্ব ইদিলপুর বনভান্তে ভাবনাকেন্দ্র ও শ্মশানভূমি উন্নয়ন কমিটি, বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ, বিনাজুরি ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন, মধ্যম বিনাজুরি মিলনারাম বিহারের দায়ক–দায়িকা, মধ্যম বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমদাদ চেয়ারম্যান ওয়েলফেয়ার সোসাইটি, মধ্যম বিনাজুরি সুকুমার তরুণ সংঘ, কঠোরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতি, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা, পূর্ব ইদিলপুর পূর্ণানন্দ বৌদ্ধ বিহার কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।












