সীতাকুণ্ড উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার নারী ও পুরুষ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার সীতাকুণ্ড পৌরসদরস্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উভয় দলের খেলোয়াড়দের মাঝে এ জার্সি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, সবুজ শর্মা, কথাকলি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দে, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সেলিম, মো. ইদ্রিস, সিজেকেপি রেফারী সমিতির সদস্য আহম্মদ হোসেন আবুল, আব্দুস সালাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের ভাবনাজুড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি
পরবর্তী নিবন্ধশেখ রাসেল ক্রিকেটের ফাইনালে বেসিক ও এস এস একাডেমি