সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ ইয়াছিন আরাফাত আকাশ (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আফসার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর আনুমানিক পোনে ১২টার দিকে একটি সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকামুখি লেনের সীতাকুণ্ড উপজেলা সংলগ্ন দক্ষিণ বাইপাস এলাকা অতিক্রম কালে একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিক্সা চালক গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার।












