সীতাকুণ্ডে পুকুরে ডুবে খালা ভাগ্নের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মো. মাসুদের ছেলে আবদুল্লাহ () ও আব্দুল মালেকের মেয়ে সীমা আক্তার ()। সম্পর্কে তারা খালাভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ ও সীমার পরিবার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনিতে ভাড়া বাসায় থাকে। শুক্রবার বিকেলে তারা সবার অজান্তে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আহাদ আহমেদ বলেন, পুকুরে ডুবে দুই শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ
পরবর্তী নিবন্ধএলডিসি উত্তরণে আরও সময় চাইল বাংলাদেশ